সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Weather Update | বঙ্গে আবহাওয়ার ভোলবদল! উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে বাড়ছে পারদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের মাঝপথেই বাংলার আবহাওয়ায় বড়সড়ো পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কাটিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। ফলে রাজ্যের দুই প্রান্তে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র (Weather Update)।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা মূলত শুষ্ক থাকবে। শুক্রবারও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। তাছাড়া বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকলেও দিনের বেলা পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে শীতের ইনিংস প্রায় শেষের পথে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করতে পারে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বিশেষ করে বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদে হালকা কুয়াশা থাকলেও শীতের দাপট উল্লেখযোগ্যভাবে কমছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Shaukat Molla | ভোট না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার ও আবাসের টাকা! ভাঙড়ে বিরোধীদের খোলা চ্যালেঞ্জ শওকত মোল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভাঙড়ের...

Barrackpore Councilor Arrest | তৃণমূল কাউন্সিলরের লাথিতে মৃত্যু বৃদ্ধের! বহিষ্কার করল দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরিকরা পুরপ্রতিনিধি নির্বাচন করেন পরিষেবা...

Delhi | দিল্লির পীরাগড়ী ফ্লাইওভারে রহস্যমৃত্যু: গাড়ির ভেতর থেকে উদ্ধার ৩ জনের নিথর দেহ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পীরাগড়ী (Peeragarhi) ফ্লাইওভারে দাঁড়িয়ে...

Bankim ghat bridge collapse | মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বঙ্কিম ঘাট সেতু! বালিবোঝাই ডাম্পারসহ মুজনাই নদীতে বিপর্যয়

ফালাকাটা: সাতসকালে নয়, একেবারে জনবহুল বিকেলের বাজারে ঘটে গেল...