Weather Report | বঙ্গে শীতের দাপট অব্যাহত! উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে অব্যাহত রয়েছে শীতের দাপট। তবে এরই মাঝে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সামান্য বাড়ল তাপমাত্রা। যদিও তা ক্ষণস্থায়ী। ৪৮ ঘণ্টা পর ফের নামবে পারদ। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে জাঁকিয়ে (Weather Report)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শীতের প্রকোপ বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির কিছু জায়গায় ভোরের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে ভরপুর। পাহাড়ি এলাকায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচে থাকতে পারে। আগামী ৭ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রার বড়সড়ো পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কনকনে শীত অনুভূত হবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। দু’দিন পর দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তারপর তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

SIR Hearing | তালিকায় নাম কাটা যাওয়ার আতঙ্ক! তপনে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে বাড়ি ফিরতেই হার্ট অ্যাটাক, মৃত বৃদ্ধ

তপন: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানির (SIR Hearing) প্রবল...

Bike Fire | ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াতেই দাউদাউ করে জ্বলল বাইক! অল্পের জন্য রক্ষা পেলেন চালক

আসানসোল: আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণির এইচএলজি মোড়ে...

Nipah Virus | নিপা আতঙ্ক! আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা ৬০ জনকে শনাক্ত করল স্বাস্থ্য দপ্তর, পাঠানো হল নিভৃতবাসে  

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাদুড়বাহিত মারণ ভাইরাস ‘নিপা’ (Nipah Virus)...

Encroachment | প্রশাসনের নাকের ডগায় ‘দখলদারির রাজত্ব’! ডুয়ার্সকন্যা ও আদালত চত্বরেই সরকারি জমি লুটের হিড়িক

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা (Dooars...