Weather Update | বসন্তের আমেজ কাড়বে অকাল বৃষ্টি? ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, কোন জেলাগুলিতে জারি সতর্কতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোলের আমেজ কাটতে না কাটতেই বঙ্গে অকাল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বৃষ্টি। একদিকে শীতের বিদায় ঘণ্টা, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত—এই দুইয়ের জোড়া ফলায় ভিজতে চলেছে উত্তর থেকে দক্ষিণ (Weather Update)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই জেলাগুলির পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও সমতলে ভ্যাপসা গরম বজায় থাকবে। আগামী সাতদিন তাপমাত্রার হেরফের হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে তারপর থেকে চড়বে পারদ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গেও (South Bengal) রবিবারের ছুটি কাটতে পারে মেঘলা আকাশে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির দাপট বাড়বে। সেদিন দুই মেদিনীপুর ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবারও উপকূলীয় জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির রেশ বজায় থাকবে। বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।

হাওয়া অফিসের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের প্রভাবেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Puja Banerjee | হাতে প্রেগন্যান্সি কিট, মুখে হাসি! দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত পূজা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেলেবপাড়ায় খুশির হাওয়া। বলিউডের ‘মস্তানি’...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...