West Bengal Weather Update | বাড়ছে তাপমাত্রার পারদ, তাপপ্রবাহের সতর্কতা এই জেলাগুলিতে, কী বলছে ওয়েদার রিপোর্ট?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টি। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

শনিবার উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় এবং রবিবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। রবিবার ও সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বেশকিছু অংশে।

অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আরও কিছুদিন অস্বস্তিকর গরম থাকবে। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। তবে উইকেন্ডেই ফিরতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিন থেকে সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কলকাতা সহ সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...