West Bengal Weather Update | উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রার পারদ চড়বে দক্ষিণবঙ্গে! কী বলছে ওয়েদার রিপোর্ট?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিংয়ে বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি (Rain)। ওইদিন উপরের চার জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

আগামী চার-পাঁচদিন খুব একটা আবহাওয়ার পরিবর্তন নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ। এ সপ্তাহে কলকাতায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...