West Bengal Weather Update | উইকেন্ডে রাজ্যজুড়ে শীতের আমেজ, কী বলছে ওয়েদার রিপোর্ট?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নামল পারদ। উইকেন্ডে রাজ্যজুড়ে শীতের আমেজ। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে আরও সাতদিন৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। রাজ্যে আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে কী বলছে হাওয়া অফিস?

কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দুই জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। রবিবার কুয়াশায় ঢাকবে মালদা ও উত্তর দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা থাকবে।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) চার জেলায় মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। পরে দিনভর পরিষ্কার আকাশ। কলকাতায় উইকেন্ডে মনোরম আবহাওয়া, হালকা শীতের আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...