West Bengal Weather Update | চড়ছে তাপমাত্রার পারদ, রাজ্যের তিন জেলায় বইবে লু! কী বলছে ওয়েদার রিপোর্ট?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চড়ছে তাপমাত্রার পারদ। সোমবারও গরম কমার কোনও লক্ষ্মণ নেই। বরং রাজ্যের তিন জেলায় বইতে পারে লু। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

এদিন উত্তরবঙ্গে (North Bengal Weather Update) আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী পাঁচদিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, এদিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) মঙ্গলবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। ৪ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরদিন অর্থাৎ ৫ এপ্রিল বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এ সপ্তাহে কলকাতায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ঘোরাফেরা করবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

High Court | ‘আইন না মেনে ভাঙা যাবে না’, তপসিয়া কাণ্ডে আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’র উল্লেখ করে নির্দেশ কলকাতা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিলজলা থানা এলাকার তপসিয়ায় অগ্নিকাণ্ড...

Malda | রাতের অন্ধকারে পুলিশের হানা, বিহারের অস্ত্র সহ ধৃত দুই, নেপথ্যে বড় কোনো ছক?

মালদা: ফের একবার বড়সড়ো অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল...