Beauty tips | ত্বক ভালো রাখতে শুধু প্রসাধনী নয় কোন কোন খাবার খাবেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ত্বকের যত্নে অনেকেরই ভরসা প্রসাধনী। ত্বকের (Beauty tips) বাহ্যিক বদল আনতে প্রসাধনী সাময়িক কার্যকরী হতে পারে। তবে সেই বদল দীর্ঘ মেয়াদী নয়। বরং এই সব প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তাই ত্বক ভাল রাখতে ভিতর থেকে যত্ন চাই ত্বকের। তার জন্য প্রয়োজন সঠিক ডায়েট। রোজের পাতে এমন কিছু খাবার রাখতে হবে যা ত্বক আর্দ্র রাখবে ও জেল্লাদার করে তুলবে। তাহলে জেনে নিন কোন কোন খাবার আমাদের ত্বকের(Beauty tips) জন্যে দরকার।

কী কী খেলে ত্বক ভাল থাকবে?

পেঁপে

পেঁপেতে জলের পরিমাণ বেশি এবং সোডিয়াম কম। এতে ভিটামিন এ, সি, ফোলেট, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে। নিস্তেজ ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে হলে নিয়মিত পেঁপে খেতে পারেন।

পালংশাক

পালংশাক ত্বকের যত্নে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের প্রতিটি কোষে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক আগলে রাখে পালংশাক। বলিরেখা-সহ ত্বকের আরও অনেক সমস্যা থেকে মিলবে চটজলদি মুক্তি।

শসা

শসায় ৯৫ শতাংশেরও বেশি জল থাকে। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য রোজ শসা খেতেই হবে। শসায় অনেক জৈব সক্রিয় যৌগ রয়েছে,যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

ভিটামিন ডি আছে এমন খাবার

ত্বককে জীবাণু ও ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে বাঁচায় ভিটামিন ডি। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতা রক্ষা করতেও ভিটামিন ডি-র ভূমিকা কম কিছু নয়। প্রতিদিন খাওয়ার শেষে খেতে পারেন মাখন, চিজের মতো দুগ্ধজাত খাবার। এছাড়াও পাতে রাখুন মাছ ও ডিম।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...