শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Brazilian Model Row | কী ধরনের পাগলামি? ভারতের ভোটার তালিকায় ছবি ব্যবহার নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান তরুণী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি হরিয়ানা নির্বাচন নিয়ে ভোট কারচুপির যে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন, তার কেন্দ্রে থাকা সেই ‘ব্রাজিলিয়ান মডেল’-এর আসল পরিচয় অবশেষে সামনে এসেছে। ওই তরুণী আসলে একজন হেয়ারড্রেসার, যাঁর আট বছর আগের একটি ছবি সমগ্র দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে।

জানা গিয়েছে, এই তরুণীর নাম লারিসা নেরি (Larissa Nery)। একটি ভিডিও বার্তায় তিনি নিজেই মুখ খুলেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তিনি জানিয়েছেন যে, রাহুল গান্ধি প্রেস কনফারেন্সে যে ছবিটি দেখিয়েছেন, তা তাঁর প্রায় আট বছর আগে, যখন তাঁর বয়স ২০ বছর, সেই সময়ের তোলা।

ভিডিওতে লারিসাকে বলতে শোনা গেছে, “বন্ধুরা, ওরা আমার একটি পুরোনো ছবি ব্যবহার করছে। আমার বয়স তখন ১৮ বা ২০ বছর হবে। আমি জানি না এটা কোনও নির্বাচন বা ভোট সংক্রান্ত কিছু কিনা। ওরা আমাকে ভারতীয় হিসেবে দেখাচ্ছে। কী উন্মাদনা! এটা কী ধরনের পাগলামি? আমরা কোন জগতে বাস করি?”
তিনি আরও জানান, তাঁর ছবি ভাইরাল হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর সঙ্গে যোগাযোগ করছে। ইনস্টাগ্রাম স্ট্যাটাসে তিনি মজা করে লিখেছেন, “ওয়াও, এটা পাগল করা কাণ্ড! আমি ভারতে ‘রহস্যময়ী ব্রাজিলিয়ান মডেল’ হিসেবে বিখ্যাত!”

জানা গেছে, ‘নীল ডেনিম জ্যাকেট পরা মহিলা’ (woman wearing blue denim jacket) শিরোনামে ছবিটি স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোডের জন্য উপলব্ধ ছিল। ফটোগ্রাফার ছিলেন ব্রাজিলের বেলো হরিজন্তের বাসিন্দা মাথিউস ফেরেরো (Matheus Ferrero)। এই ওয়েবসাইট থেকেই ছবিটি ৪ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

এই প্রসঙ্গে ব্রাজিলের এক সংবাদ সংস্থা লারিসার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে, তিনি মডেল নন। এক বন্ধুকে সাহায্য করার জন্য তিনি ওই ছবিতে পোজ দিয়েছিলেন। ফটোগ্রাফার অনুমতি চাওয়ার পর ছবিটি অনলাইনে শেয়ার করার অনুমতি দেন লারিসা।

উল্লেখ্য, গতকালের প্রেস কনফারেন্সে রাহুল গান্ধি অভিযোগ করেন যে, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় একই ছবি—অর্থাৎ এই ব্রাজিলিয়ান তরুণীর ছবি—২২ বার ব্যবহৃত হয়েছে এবং তাতে সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, বিমলা-সহ একাধিক নাম রয়েছে। তিনি নির্বাচন কমিশনের দিকেও অভিযোগের আঙুল তোলেন। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন পালটা প্রশ্ন তুলেছে যে, নির্বাচনের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা কী করছিলেন। যদি কোনও ভোটারের পরিচয় নিয়ে সন্দেহ হয়, তবে তাদের আপত্তি জানানোর কথা।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুয়ো’ (fake issues) বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, রাহুল গান্ধি বিহারের নির্বাচন বাদ দিয়ে হরিয়ানার পুরোনো গল্প বলছেন। তিনি আরও দাবি করেন যে, নির্বাচনে জনমত ও প্রকৃত ফলাফলের মধ্যে পার্থক্য থাকেই এবং বিজেপি কখনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেনি।

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | উৎকন্ঠার অবসান! মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন সোনালি বিবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে...

Modi-Putin Meet | সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা! যৌথ সাংবাদিক সম্মেলনে মোদির মুখে ‘পহেলগাঁও’ প্রসঙ্গ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মোকাবিলায় ভারত ও রাশিয়া...

Aniket Mahato | অনিকেত মাহাতোকে আরজি করেই পোস্টিংয়ের নির্দেশ ডিভিশন বেঞ্চের, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনিকের মাহাতোর আরজি করে পোস্টিং...

Humayun Kabir | ‘আল্লাহ আমার সঙ্গে আছেন’, হাইকোর্টের রায়ের পরই বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হুংকার হুমায়ুনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল মুর্শিদাবাদের...