Durga Puja 2026 | পরের বছর পুজো কবে? উৎসবপ্রিয় বাঙালির নজর ২০২৬ সালের ক্যালেন্ডারে, দেখে নিন দুর্গাপুজোর নির্ঘণ্ট    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাঙালির প্রাণের উৎসবের আজ দশমী। মন খারাপের দশমী। আর দশমী মানেই পুজোর সমাপ্তি। উমা পাড়ি দিয়েছেন কৈলাশে পতিগৃহে। এ বার শারদোৎসবের তিথি ছিল অনেক আগেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজোর ইতি হয়েছে ২ অক্টোবর। একপ্রকার নির্বিঘ্নেই কেটে গেল এবছরের দুর্গোৎসব। আর আগামী বছরের শারদোৎসবের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ১২ মাস। ইতিমধ্যেই উৎসবপ্রিয় বাঙালির নজর আগামী বছরের ক্যালেন্ডারে। সেখানে এখনই প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।

২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এর ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী। ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। ১৮ অক্টোবর, রবিবার পালিত হবে সপ্তমী। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমী— দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দিতে লাখো লাখো মানুষ ভিড় করবেন মণ্ডপে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপুজো, যা সর্বদাই বাঙালি সমাজের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। শেষে ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী। দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের উৎসব। এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট হল ৬ অক্টোবর। তবে আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...