শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

PM Narendra Modi | কোন ‘বাণে’ বাংলার মসনদ দখল? দিল্লির বৈঠক থেকে বঙ্গ সাংসদদের বার্তা নরেন্দ্র মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানীর বুকে বঙ্গ সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক থেকে বিধানসভা নির্বাচনে বাংলার জন্য টার্গেট বেঁধে দিলেন নমো। তাঁর স্পষ্ট বার্তা, ‘বাংলার  মসনদ দখল করতে যে লড়াই চলছে তা চালিয়ে যেতে হবে। পাশাপাশি নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে।’

এসআইআর আবহে দিল্লির বুকে বঙ্গ সাংসদদের সঙ্গে মোদির জরুরি বৈঠক, নিঃসন্দেহে সেদিকে রাজনৈতিক মহলের বাড়তি নজর ছিল। বাংলায় ক্ষমতা দখলের জন্য ঠিক কোন কোন বিষয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, বৈঠক থেকে বললেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘বেশি করে জোর দিতে হবে সংগঠনে। বিশেষ করে বুথ লেভেল সংগঠন। কেন্দ্রের অনেক জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ। এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের অঙ্গুলি হেলন। এই বিষয়টি বঙ্গবাসীদের মগজে একপ্রকার গেঁথে দিতে হবে। পাশাপাশি এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভোটারদের ভালো করে বোঝাতে হবে। আর এখানেই থেমে থাকলে লক্ষ্যপূরণ হবে না। দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পদ্ম শিবিরের যাবতীয় ভালো দিক জনমানসে তুলে ধরতে হবে।’

এরই সঙ্গে মোদির কণ্ঠে শোনা গিয়েছে, বঙ্গ বিজেপির অগ্রগতির কথা। বাংলায় বিজেপি ভালো কাজ করছে, সেই ধারা বজায় রেখে আগামী লক্ষ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ নিশ্চিত করা।

উল্লেখ্য এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ট, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য সহ আরও অনেকে। বৈঠকের পর রাজু বিস্ট বলেন, ‘নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব কাজ করেছে। বাংলায় আমরা বুথ লেভেলে বৈঠক শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনের সময় আমাদের কাছে পুরো সম্ভাবনা ছিল। কিন্তু বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল। সেই ভুল আমরা এবার করব না। দেখবেন আমাদের বড় বড় নেতারা বুথে গিয়ে বৈঠক করবেন।’

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...

Itahar | নিষ্প্রভ চোখে জীবনের লড়াই 

প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নেই। তবু জীবনীশক্তির অভাব নেই।...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...