ঘনঘন কেন হায়দরাবাদে যাচ্ছেন আমির খান? প্রকাশ্যে এল কারণ

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: গত কয়েক মাস ধরে আমির খান ঘনঘন মুম্বই থেকে হায়দরাবাদ উড়ে যাচ্ছেন কেন? এই প্রশ্নটা মুম্বইয়ের সিনেমা মহলে ঘুরপাক খাচ্ছে বেশ কয়েক মাস ধরে। মুম্বই বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাঁর যাওয়ার কারণ কোনভাবেই খোলসা করতে চাননি। তবে সম্প্রতি আমির খানের ঘনঘন হায়দরাবাদ যাওয়ার কারণ সামনে এসেছে। বলিউড সূত্রে খবর, ২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খানের সুপারহিট সিনেমা ‘গজনি’-র সিক্যুয়েল বানানোর উদ্দেশ্যেই তিনি ঘনঘন হায়দরাবাদ যাচ্ছেন।

হায়দরাবাদে প্রযোজক আল্লু অরবিন্দের ‘গীতা আর্টস’- র সঙ্গে ‘গজনি’ ছবির সিক্যুয়েল তৈরি নিয়ে কথাবার্তা চালাচ্ছেন আমির খান। ‘গজনি’-র সিক্যুয়েলের বিষয় এবং উপস্থাপনা কেমন হবে, তা নিয়ে প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে বিশদে আলোচনা করছেন আমির। প্রসঙ্গত, ২০০৮ সালে রিলিজ হওয়া ‘গজনি’ চূড়ান্ত সাফল্য পেয়েছিল। ৬৫ কোটি টাকায় তৈরি হয়ে ‘গজনি’ ব্যবসা করেছিল ২৩২ কোটি টাকা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karan-Tejaswi | বিয়ের গুঞ্জনে ইতি! চার বছরের সম্পর্কের পরেও কেন পিছু হটছেন কর্ণ-তেজস্বী?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেলিজগতে ‘করণ-তেজ’ (Karan-Tejaswi) জুটি মানেই...

Parambrata-Swastika | পাঁচ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উসকানি! পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের...

Rudranil Ghosh meeting | টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি! রুদ্রনীলের বৈঠকে বড় দাবি টেকনিশিয়ানদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের (Tollywood) অন্দরে ফের দানা...

Iman Chakraborty | ‘আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত!’ শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে যখন...