শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Supreme Court of India | কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার শুনানি কেন? অসন্তুষ্ট প্রধান বিচারপতি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাইকোর্টে ওবিসি মামলা চলায় অসন্তোষ প্রকাশ করলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ নির্দেশ দেন, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ছিল একমাত্র তাদের শংসাপত্রই গ্রাহ্য বলে জানানো হয়। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

প্রাথমিক ভাবে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন ছিল ওই মামলারই শুনানি। সেখানে রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানান, ১৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা। এই সওয়াল শুনেই, বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি বিআর গাভাই। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না বলে নির্দেশ দেন তিনি।

Categories
Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...

Birbhum | তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত নানুর! বুথ সভাপতিকে খুনের অভিযোগ, জখম ৪

আশিস মণ্ডল, বোলপুর: তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষের জের। বুথ...