Health Tips | হাতের কাছে আম পেলেই খাওয়ার তাড়াহুড়ো? সুস্থ থাকতে মেনে চলুন সঠিক নিয়ম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই বাঙালির পাতে হাজির ‘ফলের রাজা’ আম (Mango)। তবে বাজার থেকে কিনেই আম মুখে তোলার আগে একটু সাবধান! আপনার এই সামান্য তাড়াহুড়ো অন্ত্রের বড়সড়ো ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, আম খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখা জরুরি। কেন এই নিয়ম? দেখে নিন একনজরে (Health Tips)।

কেন জলে ভেজাবেন আম?

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ: আমের ক্যালোরি ও শর্করা শরীরে ‘মেটাবলিক হিট’ বা তাপ তৈরি করে। এর ফলে ব্রণ, বদহজম বা বুক জ্বালার মতো সমস্যা হতে পারে। ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে আমের এই উষ্ণ প্রভাব প্রশমিত হয়।

রাসায়নিক ও কীটনাশক থেকে মুক্তি: দ্রুত আম পাকাতে অনেক সময় ক্যালশিয়াম কার্বাইড ব্যবহৃত হয়। এছাড়া গায়ে লেগে থাকে ক্ষতিকারক কীটনাশক ও আর্সেনিক। দীর্ঘক্ষণ জলে রাখলে এইসব রাসায়নিক ধুয়ে গিয়ে আম নিরাপদ হয়ে ওঠে।

ফাইটিক অ্যাসিড দূর করতে: আমে প্রাকৃতিকভাবে ‘ফাইটিক অ্যাসিড’ থাকে, যা শরীরে আয়রন, ক্যালশিয়াম ও জিঙ্কের শোষণে বাধা দেয়। জলে ভিজিয়ে রাখলে এই ‘অ্যান্টি-নিউট্রিয়েন্ট’ বেরিয়ে যায়, ফলে শরীরের পুষ্টি গ্রহণ সহজ হয়।

অ্যালার্জি প্রতিরোধ: আমের বোঁটার সাদা আঠালো রস অনেকের ত্বকে চুলকানি বা জ্বালা সৃষ্টি করে। জলে ভেজালে এই কষ ধুয়ে যায়, ফলে অ্যালার্জির ঝুঁকি কমে।

বিশেষজ্ঞদের পরামর্শ

শুধু স্বাদ নয়, আমের পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে ধৈর্য ধরা জরুরি। অন্তত আধঘণ্টা সাধারণ তাপমাত্রার জলে আম ডুবিয়ে রাখুন। এতে ফলটি যেমন সতেজ ও রসালো হবে, তেমনই শরীরে জলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করবে। সুস্থ থাকতে ও আমের আসল আমেজ পেতে এই প্রাচীন অথচ বৈজ্ঞানিক পদ্ধতিটি মেনে চলুন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Health Benefits | শুধু তৃষ্ণা মেটানো নয়, গরমে এক গ্লাস আমপোড়ার শরবত খাওয়ার উপকারিতা জেনে নিন…

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে বাইরে বেরোলেই শরীর যেন...

Beetroot | গরমেও পাতে থাক বিটের স্যালাড! তবে সুস্থ থাকতে মাথায় রাখুন কিছু জরুরি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের চেনা সবজি হলেও, বিট...

Summer Vegetables | লাউ বনাম ঝিঙে, গরমে অম্বল থেকে ওজন হ্রাস, বাজিমাত করবে কোন সবজি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মে মাসের গরমে শরীরকে ঠান্ডা...

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...