রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলেন স্বামী। রায়গঞ্জের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। মহিলার স্বামী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে এক বছর আগে থেকে ওই ব্যক্তির সম্পর্ক তৈরি হয়। এই নিয়ে আগেও গণ্ডগোল হয়। স্ত্রীর মোবাইলের সিম পরিবর্তন করে দিই। কিন্তু গোপনে সম্পর্ক ছিল। এদিন সন্ধ্যায় জানতে পারি, লোকটি আমার বাড়িতে সকালে খাবার দিয়ে গিয়েছে। সন্ধ্যার সময় টিফিন বক্স নিতে এলেই হাতেনাতে ধরে ফেলি।’ ঘটনার পর পুলিশ এসে মহিলা সহ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি বলেন, ‘আমি কেটারিংয়ের জন্য এসেছিলাম। কিন্তু মহিলার স্বামী আমাকে সন্দেহ করে মারধর করেন। আমার ওই মহিলার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’

