Vinesh Phogat | হারানো রুপো ফিরে পাবেন ভিনেশ? ভাগ্য নির্ধারণ আজই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভিনেশ ফোগটকে নিয়ে বড় ঘোষণা হওয়ার কথা। তিনি রুপো পাবেন কিনা, তা জানা যাবে আজই। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে তামাম ভারতবাসী। রায় ঘোষণা হতেই স্পষ্ট হবে, ভারতীয় কুস্তিগীর রুপো পাবেন কিনা। অন্যদিকে,  বর্তমানে ভিনেশ গেমস ভিলেজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো আছে বলে জানা গেছে।

চলতি প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগে কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট। ফাইনাল শুরুর আগে তাঁর ওজন মাপা হয়। দেখা যায় নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি। সেই কারণে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় ভিনেশকে। এরপর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভারতীয় কুস্তিগির। তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
কুস্তির নিয়ম অনুসারে, ফাইনালে ওঠা দুই কুস্তিগিরের কাছে আগের রাউন্ডে যাঁরা হেরেছেন, তাঁরাই ব্রোঞ্জের জন্য রেপেশাজ খেলার সুযোগ পান। ফাইনালিস্ট ভিনেশের কাছে হেরেছিলেন জাপানের ইউ সুসাকি। তিনি  রেপেশাজ খেলার সুযোগ পেয়েছেন, জিতেছেন ব্রোঞ্জ। এখানেই উঠছে প্রশ্ন। ভিনেশ ফাইনালে নামেন নি। তাহলে কেন সুসাকি রেপেশাজে সুযোগ পাবেন? খুব সহজে বললে এটাই দাঁড়ায় যে, ভারতীয় কুস্তিগির  ফাইনালে না উঠলেও তাঁর বিপক্ষে যাঁরা খেলেছিলেন, তাঁদের রেপেশাজ খেলতে দেওয়া হয়েছে। সেটা মেনেও নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। সুতরাং এই নিয়মের ফাঁক দেখিয়ে রুপোর আবেদন করতে পারেন ভিনেশ।  এখন দেখার আন্তর্জাতিক ক্রীড়া আদালত কী সিদ্ধান্ত নেয়।
Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...