উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়মত পরিষ্কার না করলেই ময়লার আস্তরণ পড়ে যায় বাড়ির জানলার কাচে। আর কাচ থেকে সেই ময়লার আস্তরণ তোলা এক কঠিন কাজ। তবে বাজার থেকে কেনা তরল ছাড়াও খুব সহজেই এই ময়লা পরিষ্কার করা যেতে পারে। কীভাবে করবেন সেই উপায়ই রইল (Tips)।
বাড়িতে কাচ পরিষ্কার করার জন্য একটি তরল মিশ্রণ তৈরি করে নিন। যার জন্য প্রয়োজন ১০ থেকে ১৫টি ব্যবহৃত টি-ব্যাগ বা সমপরিমাণ ব্যবহৃত চায়ের পাতা ও জল।


কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ?
প্রথমে ৩০০ মিলিলিটার জলে টি ব্যাগ বা চা পাতা দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে চায়ের লিকার তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিয়ে ব্যবহার করতে পারেন।
ব্যবহারের সময় কাচের জানলায় ওই মিশ্রণ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ১০ মিনিট রেখে এরপর একটি পাতলা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। ভালো ফল পেতে ব্যবহার করতে পারেন কাপরের বদলে পুরোনো খবরের কাগজও। তবে কাগজ দিয়ে পরিষ্কার করলে কাচের গায়ে কম পরিমাণে এই মিশ্রণটি স্প্রে করবেন। নাহলে কাগজ ওই মিশ্রণে ভিজে গেলে জানলার কাচ পরিষ্কার করতে অসুবিধা হবে।

