বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Mahua Moitra | লোকপালের অনুমতি, মহুয়ার বিরুদ্ধে চার সপ্তাহে চার্জশিট সিবিআইয়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল। নির্দেশ অনুযায়ী, সিবিআইকে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দিতে হবে এবং তার একটি কপি লোকপালের দপ্তরে পাঠাতে হবে। ১২ নভেম্বর লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সিদ্ধান্ত নেয় এবং পরে তা লিখিতভাবে জানানো হয় অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। তাঁর অভিযোগের ভিত্তিতেই সিবিআই তদন্ত শুরু হয়েছিল।
লোকপালের নির্দেশে গত বছর সিবিআই তদন্ত শুরু করে এবং ছ’মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে পাওয়া তথ্যের ভিত্তিতে সিবিআই চার্জশিট জমা দেওয়ার অনুমতি চায়। লোকপাল অনুমতি দিলেও জানিয়েছে, চার্জশিট আদালতে জমা দেওয়ার পরে তবেই মহুয়ার(Mahua Moitra) বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে দ্বিতীয় আবেদন বিবেচনা করা হবে।
অভিযোগ, শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে মহুয়া(Mahua Moitra) সংসদে মোট ৬১টি প্রশ্ন তুলেছিলেন। সিবিআই ২৬ জন সাক্ষীর বয়ান নিয়েছে, সংগ্রহ করেছে ৩৮টি নথি। হীরানন্দানি হলফনামায় দাবি করেন, মহুয়ার লগ-ইন ব্যবহার করে তিনি প্রশ্ন পোস্ট করতেন, তবে ঘুষের অভিযোগ অস্বীকার করেন।
এই ঘটনাতেই এথিক্স কমিটির সুপারিশে গত ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদপদ খারিজ হয়। পরে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি ফের কৃষ্ণনগর থেকে জিতে তিনি সংসদে ফিরেছেন।

Categories
Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...

Rahul Gandhi | শীর্ষ পদে নিয়োগেও কি এবার সংরক্ষণের অঙ্ক? রাহুল গান্ধির ‘নোট অফ ডিসেন্ট’ এবং এক অস্বস্তিকর প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ স্তরে যখন...

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি, ‘ফুটবল-দেবতা’র দর্শনের অপেক্ষায় ভক্তরা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের...