Mothabari | ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের, শোকাহত বাঙ্গিটোলা এলাকা

শেষ আপডেট:

মোথাবাড়ি: দুটি পৃথক দুর্ঘটনায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মোথাবাড়ি (Mothabari) এলাকার বাঙ্গীটোলা অঞ্চলের দুই পরিযায়ী শ্রমিকের (Migrant workers)। মৃত পরিযায়ী শ্রমিকদের নাম কবির সেখ(৩৫) ও দীপঙ্কর সাহা (২৩)।

সোমবার হায়দরাবাদে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মোথাবাড়ি বিধানসভার আকন্দবাড়িয়া গ্রামের পরিযায়ী শ্রমিক কবির শেখের। অন্যদিকে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ থেকে ট্রেনে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দীপঙ্কর সাহার। দুটি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোথাবাড়ি বাঙ্গিটোলা এলাকায়।

এক মাস আগে নির্মাণ শ্রমিকের কাজে হায়দরাবাদে গিয়েছিলেন কবির সেখ। সোমবার দুপুরে কাজ করার সময় হঠাৎ দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কবিরের। প্রথমে তাকে হায়দরাবাদের এক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা (Doctor) তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  মৃতের স্ত্রী সেফালি খাতুন জানিয়েছেন,’গতকাল সকালেই কথা হয়েছিল। কিন্তু কেমন করে যে দেওয়াল চাপা পড়ল কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের পাঁচ জনের সংসারে কি করে চলবে তা বুঝতে পারছি না।’

অন্যদিকে, বাঙ্গিটোলা অঞ্চলের ফিল্ড কলোনী এলাকার বাসিন্দা দীপঙ্কর সাহা। পাঁচমাস আগে গ্রামেরই চার যুবক অন্ধ্রপ্রদেশে রংমিস্ত্রির কাজে গিয়েছিল। কাজ শেষে গতকালই ট্রেনে চেপে বাড়ি ফিরছিল দু’জন। তখন  ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় দীপঙ্করের। সহযাত্রী বিশ্বজিৎ সাহা জানিয়েছেন ‘ ও ট্রেনের জানালার কাছে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে চেন টানি। ট্রেন থেকে নেমে নিচে দেখি সে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে।’

কালিয়াচক ২ ব্লক তৃণমূল (TMC) শ্রমিক সংগঠনের সভাপতি ফারুক আব্দুল্লাহ জানিয়েছেন, ‘দুটি ঘটনাই খুব দুঃখজনক। মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। আমাদের সংগঠন সব সময় ওই দুই পরিবারের পাশে থাকিবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...