শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Rape-Murder Case | মহিলাকে ধর্ষণ করে খুন, জঙ্গল থেকে উদ্ধার দেহ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ (Rape-Murder Case) উঠল গুজরাটে (Gujarat)। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই মহিলা। সোমবার রাতে বরোদায় (Vadodara) একটি জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলার জন্য তাঁর দেওর চাপ সৃষ্টি করছিলেন। শুধু তাই নয়, মহিলাকে বিয়ের জন্যও চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু মহিলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই কারণে সঙ্গীদের নিয়ে মহিলার উপর হামলা চালান দেওর।

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, হামলার হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন ওই মহিলা। কিন্তু তাঁকে তাড়া করেন দেওর ও তাঁর সঙ্গীরা। বরোদার কাছে একটি জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

BMC Election Results 2026 | মুম্বইয়ে কি ভাঙছে ঠাকরেদের দুর্গ? দুপুরের ট্রেন্ডে বিএমসিতে ধরাশায়ী রাজ-উদ্ধব জোট, উড়ছে গেরুয়া আবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচনের ফল...

Machado-Trump Nobel Gift | ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক ‘উপহার’ দিলেন মাচাদো, ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসে ঐতিহাসিক সাক্ষাৎ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...