সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ!

শেষ আপডেট:

বেলাকোবা: শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পানিকৌরি মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ইলা রায়(২৭)। বাপের বাড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মন্থনি পাড়াতে। মাস তিনেক আগে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পানিকৌরি মোর এলাকার জর্জ মিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল। গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। গতকাল বিকেলে পাঁচটা নাগাদ ইলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শশুর বাড়ির লোকজন। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মৃতার স্বামী জর্জ মিত্র জানান, তাঁদের ভালোবেসে বিয়ে হয়েছিল মাস তিনেক আগে। বিয়ের পর থেকেই স্ত্রীর মানসিক সমস্যা তৈরি হয়। তার জন্য ইলা নিয়মিত ওষুধও খাচ্ছিল। এদিকে তাঁর মৃত্যুতে কারও উপর কোনও অভিযোগ নেই বলে জানান ইলার বাবা বুধন রায়। বুধবার আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট এনকোয়্যারি করা হয়েছে বলে রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার জানিয়েছেন। দেহ ময়নাতদন্তের পর এদিন বিকেলে বাপের বাড়ি পৌঁছোলে কান্নায় ভেঙে পড়ে পরিবার। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, মৃতার স্বামী জর্জ মিত্রকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Malda | হাত বদলের আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র!পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

মালদা: আগ্নেয়াস্ত্রের কারবার করতে গিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি...

Gazole | ‘এক শিশি বিষ দিন…’, এসএসসিতে অকৃতকার্য হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি গাজোলের ‘যোগ্য চাকরিহারা’ শিক্ষিকার

গাজোল: চাকরিহারা যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ছিল গাজোলের (Gazole)...

Lionel Messi | মেসি ও কলকাতা: যুবভারতী কাণ্ডে ‘কাটাছেঁড়া নয়’! তদন্তে মুখ্যমন্ত্রীর বানানো কমিটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির (Lionel...

BJP | ঝুঁকি নিতে নারাজ পদ্মশিবির, নাড্ডার নেতৃত্বেই বঙ্গে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি: হাতে সময় অতি অল্প। পাখির চোখ এখন শুধু...