Women’s Reservation Bill 2026 | নারী কোটার আড়ালে ‘আসন লুট’? সংসদে মোদী সরকারের বিরুদ্ধে একজোট ‘ইন্ডিয়া’ ব্লক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নারী সংরক্ষণ বিলের (Women’s Reservation Bill 2026) নীতিগত সমর্থনে থাকলেও তার প্রয়োগ পদ্ধতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ‘ইন্ডিয়া’ জোট। বিরোধীদের অভিযোগ, নারী কোটাকে হাতিয়ার করে ‘ডিলিমিটেশন’ বা লোকসভার আসন সংখ্যা বাড়ানোর মাধ্যমে আসলে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে চাইছে বিজেপি। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এক বৈঠকের পর বিরোধীরা সাফ জানিয়ে দিয়েছেন, সংসদে এই বিলের বিরোধিতায় তাঁরা সর্বশক্তি দিয়ে লড়বেন।

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা ভোটের আগে নারী সংরক্ষণ কার্যকর করতে হলে আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রয়োজন। কিন্তু এই আসন বিন্যাসের ভিত্তি হবে ২০১১ সালের জনগণনা (2011 Census Data)। বিরোধীদের আশঙ্কা, উত্তর ভারতের হিন্দি বলয়ের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণে সেখানে আসন বাড়বে, কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণ (Southern States Concerns) ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি সংসদের প্রতিনিধিত্বে পিছিয়ে পড়বে। রাহুল গান্ধী একে সরাসরি ‘হিসসা চুরি’ (অংশীদারিত্ব চুরি) বলে তোপ দেগেছেন।

সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই বিল পাশ করাতে গেলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ((Constitution Amendment Bill) । লোকসভায় এই ম্যাজিক ফিগার প্রায় ৩৬০, যেখানে শাসক শিবিরের হাতে রয়েছে ২৯৩টি আসন। রাজ্যসভাতেও এনডিএ সংখ্যাগরিষ্ঠতার থেকে ২১টি আসন পিছিয়ে। এই পরিস্থিতিতে তৃণমূল, ডিএমকে, আরজেডি-র মতো দলগুলোর পাশাপাশি নবীন পট্টনায়কের বিজেডি এবং কেসিআর-এর বিআরএস-ও এবার সরকারের পাশ থেকে সরে দাঁড়িয়েছে। ফলে বিনা লড়াইয়ে এই বিল পাশ করানো মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

Categories
Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tutu Bose | টুটু বোসের প্রয়াণে শোকাতুর শুভেন্দু-মমতা-বিমান! এক যুগের সমাপ্তি কলকাতা ময়দানে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের...

Ashoke Kirtania | ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’! র‍্যাশন দুর্নীতিতে অফিসারদেরও চরম হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে...

KOLKATA POLICE | বিজেপির জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির নির্বাচনী জয়ের পরপরই কলকাতা...

Bhangar Vote Nawsad Siddiqui | বদলে গেল ভাঙড়! মিলল না অশান্তির ‘প্রচ্ছদ’, শান্তিপূর্ণ ভোট মিটতেই ৫০ হাজার ভোটে জয়ের দাবি নওশাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষ আর বোমা-বারুদের ধোঁয়াই...