Women’s Junior World Cup | মহিলা জুনিয়র হকি বিশ্বকাপ: নামিবিয়াকে ১৩-০ গোলে উড়িয়ে ভারতের দুরন্ত সূচনা!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে (Women’s Junior World Cup)  এক বিশাল জয় দিয়ে দুরন্ত সূচনা করল ভারত। সোমবার, পুল সি-এর ম্যাচে ভারতীয় দল ১৩-০ গোলের বিশাল ব্যবধানে নামিবিয়াকে পরাজিত করেছে। এই জয়ে ভারতীয় হকি তারকাদের দাপট ছিল চোখে পড়ার মতো।

ভারতের এই জয়ের মূল কাণ্ডারি ছিলেন কনিকা সিওয়াচ এবং হিনা বানো। দুজনেই একটি করে হ্যট্রিক করেন। এছাড়াও, সাক্ষী রানা দুটি গোল করে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। দলের অন্য গোলদাতারা হলেন: ইশিকা, সোনম, বিনিমা, ধানসাক্ষী, শুক্লা ও মনীষা।এরা প্রত্যেকেই একটি করে গোল করেন।

অন্যদিকে, ভারতীয় রক্ষণভাগ এদিন ছিল কার্যত দুর্ভেদ্য। নামিবিয়া দল পুরো ম্যাচে মাত্র দু’বার ভারতীয় ডেরায় প্রবেশ করতে সক্ষম হয়। এই পরিসংখ্যানই ম্যাচে ভারতের সম্পূর্ণ আধিপত্যের কথা প্রমাণ করে। পুল সি-এর অন্য ম্যাচে জার্মানি ৭-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে। শক্তিশালী জার্মানির বিরুদ্ধে বুধবার ভারতের পরবর্তী ম্যাচ। শুক্রবার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে পুল পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত। এই বিশাল জয়ের পর এখন জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের দিকে নজর থাকবে ভারতীয় হকিপ্রেমীদের।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...