সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

পাচারের আগে বাজেয়াপ্ত শালকাঠ, ধৃত ১

শেষ আপডেট:

গয়েরকাটা: কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জ। পাচারের আগে শাল কাঠ সহ একজনকে গ্রেপ্তার করেন বনকর্মীরা।

বন দপ্তর সূত্রে খবর, বানারহাট থানার অন্তর্গত শিমুলঝোরা এলাকায় সাইকেলে করে মূল্যবান কাঠ নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল তিনজন। সেই সময় বিষ্ণু ওরাওঁ নামে এক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলেন বনকর্মীরা। বাকি দু’জন বনকর্মীদের দেখা মাত্রই সাইকেল ফেলে পালিয়ে যায়। যদিও দু’জনকে চিহ্নিত করতে পেরেছেন বনকর্মীরা।

মোরাঘাট রেঞ্জ অফিস সূত্রে খবর, চোরাই শাল কাঠ সমেত তিনটি সাইকেল ও বিষ্ণু ওরাওঁ নামে চানাডিপা এলাকার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা কাঠের পরিমাণ ২০ সিএফটি। রবিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। বাকি দু’জনের খোঁজ চলছে বলে জানিয়েছেন মোরাঘাট রেঞ্জের অফিসার রাজকুমার পাল।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Malda | হাত বদলের আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র!পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

মালদা: আগ্নেয়াস্ত্রের কারবার করতে গিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি...

Gazole | ‘এক শিশি বিষ দিন…’, এসএসসিতে অকৃতকার্য হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি গাজোলের ‘যোগ্য চাকরিহারা’ শিক্ষিকার

গাজোল: চাকরিহারা যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ছিল গাজোলের (Gazole)...

Lionel Messi | মেসি ও কলকাতা: যুবভারতী কাণ্ডে ‘কাটাছেঁড়া নয়’! তদন্তে মুখ্যমন্ত্রীর বানানো কমিটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির (Lionel...

BJP | ঝুঁকি নিতে নারাজ পদ্মশিবির, নাড্ডার নেতৃত্বেই বঙ্গে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি: হাতে সময় অতি অল্প। পাখির চোখ এখন শুধু...