জমিজটের কারণে বন্ধ ছিল কাজ, ন’বছর পর পার্ক সংস্কারে উদ‍্যোগী প্রশাসন

শেষ আপডেট:

বেলাকোবা: দীর্ঘ ন’বছর পর অবশেষে বেলাকোবা পার্ক সংস্কারের জন‍্য উদ‍্যোগী হল রাজ‍্য সরকার। সোমবার পরিদর্শনে এসে একথা জানালেন জলপাইগুড়ি রেঞ্জ অফিসার মানক রাউত। জানা গিয়েছে, ২০০৬ সালে এলাকার প্রাক্তন বিধায়ক জোতিন্দ্রনাথ রায়ের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের পানিকোড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে স্টেশন কলোনিতে একটি উদ্যানের জন্য অর্থ মঞ্জুর করিয়ে কাজ শুরু হয়। পরবর্তীতে বর্তমান বিধায়ক খগেশ্বর রায়ের উদ্যোগে অসমাপ্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু ১ এপ্রিল ২০১৪ সালে জমিজটের কারণে পার্কের দায়িত্বে থাকা পার্কস অ্যান্ড গার্ডেন নথ ডিভিশন(শিলিগুড়ি) সব কাজ বন্ধ করে দেয়। তারপর থেকে ন’বছর ধরে সংস্কারের অভাবে আবর্জনা ভর্তি হয়ে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয় পার্কটি।

পার্কের সম্পাদক অমলেন্দু ভৌমিকের উদ্যোগে পার্কের নামে জমি সরকারিভাবে নথিভুক্ত হওয়ার পর বিধায়ক খগেশ্বর রায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর মন্ত্রী চিফ কনজারভেটর অফ ফরেস্ট কে চিঠি দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য বলেন। তারই ভিত্তিতে রেঞ্জার মানিক রাউত সোমবার পরিদর্শন করে যাবতীয় রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন বলে জানান। অমলেন্দু ভৌমিক জানান, পার্কটি যাতে দ্রুত চালু হয় সেই বিষয়ে মানিক বাবু তাকে আশ্বস্ত করেছেন। পার্ক পুনরায় চালু হলে বেলাকোবার আবাল বৃদ্ধরা স্বমহিমায় পার্কের আনন্দ উপভোগ করতে পারবেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...