চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু কর্মীর

শেষ আপডেট:

আসানসোল: চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু হল এক কর্মীর। মৃতের নাম রোহিত কুমার শুক্লা (৩০)। তিনি শহরের ছয়েরপল্লির ২৭ নম্বর রাস্তার রেল আবাসনে থাকতেন।

জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রেলইঞ্জিন কারখানার এমটিএস শপে ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন রোহিত। হঠাৎই তিনি প্রায় ৪০ ফুট উঁচু থেকে সোজা নীচে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর চোট লাগে ও পা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা রেল কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় রোহিতকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রোহিতকে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শুক্রবার রাত ১২টা নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয়।

কারখানার লেবার ইউনিয়নের নেতা রাজীব গুপ্ত বলেন, ‘কর্মীদের কাজের জায়গায় সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা রেল কর্তৃপক্ষের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কর্মীরা তাড়াহুড়ো করে কাজ করতে বাধ্য হন। আর এর পরিণতিতে মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...

Suvendu Adhikari | শপথ নিয়েই প্রশাসনিক তৎপরতা শুভেন্দুর! মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক নয়া মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেডের ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী...