Abdul Aziz Ghazi | ‘ভারতের থেকেও খারাপ’,শরিফ সরকারকে আক্রমণ পাক ধর্মগুরুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের সঙ্গে যুদ্ধ ইসলাম বিরোধী! এমন মন্তব্যটি করেছেন খোদ পাকিস্তানের এক ধর্মগুরু। এই ঘটনার একটি ভিডিও(ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইসলামাবাদের লাল মসজিদের একজন বিতর্কিত ধর্মগুরু আব্দুল আজিজ গাজী পাকিস্তান সরকারের সমালোচনা করে তাদের “নিষ্ঠুর, অকেজো ব্যবস্থা” বলে সম্বোধন করছেন।  তাঁকে শ্রোতাদের জিজ্ঞেস করতে শোনা যায় যে, ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে কি তাঁরা পাকিস্তানের পাশে দাড়াবে? এর উত্তরে দেখা যায় অপ্রত্যাশিত এক নীরবতা। জনতার কাছ থেকে সাড়া না পাওয়ার বিষয়টি লক্ষ্য করে তিনি বলে ওঠেন, ‘খুব কম হাত উঠেছে। এর অর্থ এখানে অনেকেই বুদ্ধিমান। বিষয়টি হল, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ কোনও ইসলামিক যুদ্ধ নয়।’ আব্দুল আজিজ গাজী পাকিস্তান সেনাবাহিনীর নিন্দা করে, তাদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নের অভিযোগ এনে দাবি করেছেন যে,পাকিস্তান কর্তৃপক্ষ দিন দিন আরও নিপীড়নমূলক হয়ে উঠেছে। তিনি বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের সমাজ ব্যবস্থা বিশ্বাসহীনতায় পূর্ণ একটি অত্যাচারী ব্যবস্থা। এটি ভারতের চেয়েও খারাপ। পাকিস্তানের মতো ভারতে এত নিপীড়ন নেই।’  সূত্রের খবর, ২ মে লাল মসজিদে রেকর্ড করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পাকিস্তানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাক্কানিও ভিডিওটি শেয়ার করে আজিজ গাজীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

NET-UG Paper Leak | ৩০ লাখে প্রশ্ন কেনাবেচা! নিট কাণ্ডে এবার জালে গুরুগ্রামের চিকিৎসক ও রাজস্থানের ২ ভাই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের...

Ashok Kirtania | র‍্যাশন দোকানে মিলবে না আটা! নেপথ্যে কোন কারণ? জানালেন খাদ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদলের পর এবার...