ঝোড়ো হাফ সেঞ্চুরি ঋদ্ধির, বোঝালেন আজও ভারতীয় দলে অপরিহার্য বাংলার উইকেটরক্ষক ব্যাটার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাপালির ঝড় উঠল আমেদাবাদে। ঋদ্ধিমানের রুদ্রমূর্তি রূপ দেখল গোটা ভারত। মাত্র ২০ বলে আইপিএলে অর্ধশত রান সংগ্রহ করলেন গুজরাট টাইটান্সের ঋদ্ধিমান সাহা।শুধু অর্ধশত রানই নয়, তাড়াহুড়ো করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে অল্পের জন্য হাতছাড়া করেন শতরান। আর তাঁর দুর্ধর্ষ ব্যাটিং প্রমাণ করল ভারতীয় দলে স্থান পাওয়ার যোগ্য তিনি।

এদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লখনও এর মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২৭ রান করে গুজরাট। এদিন ওপেন করতে নেমে মাঠে ঝড় তোলেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ওপেনিং জুটির দাপটে গুজরাত ১০ ওভারে তুলে নেয় ১২০ রান। ঋদ্ধি ২০ বলে ৫২ রান করেন। তিনি আউট হলেন ৪৩ বলে ৮১ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও চারটি ওভার বাউন্ডারি। ঋদ্ধি যেভাবে ইনিংস এগিয়েছেন, তাতে গুজরাতের ইনিংসও এগিয়েছে দুর্বার গতিতে। ঋদ্ধি নির্দয় ছিলেন লখনউ সুপার জায়ান্টসের প্রতিটি বোলারের বিরুদ্ধে। সবচেয়ে বেশি পিটিয়েছেন মহসিন খানকে।

এদিন নিশ্চই ঋদ্ধিমানের ব্যাটিং ঝড় দেখেছেন রাহুল দ্রাবিড়? হয়ত তিনি এদিন মাঠেও ছিলেন। সেই কারণেই ঋদ্ধিমান সাহা রুদ্রমূর্তি ধারণ করেছিলেন! তিনি ৪৩ বলে ৮১ রান করে বোঝালেন তিনি কারও চেয়ে কম নন। প্রমাণ করলেন ভারতীয় দলে স্থান পাওয়ার যোগ্য তিনি। দ্রাবিড় মাঠে থাকলে বুঝতে পারতেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা এখনও অপরিহার্য ভারতীয় দলে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

Kishanganj Sand Mafia | কিশনগঞ্জে মধ্যরাতে মাফিয়াদের ডেরায় পুলিশের হানা! ডক নদীতে গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি বালি বোঝাই নৌকা

কিশনগঞ্জ: কিশনগঞ্জ জেলা জুড়ে সক্রিয় বালি মাফিয়াদের কোমর ভাঙতে...