নীতীশ বসু
নীতীশ বসু শিশু সাহিত্যিক। মূলত ছোটদের জন্য গল্প লেখেন। মেখলিগঞ্জ মহকুমার উছলপুকুরি গ্রামে মামাবাড়িতে জন্ম। পড়াশোনা ধূপগুড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও পরবর্তীতে কলেজের পড়াশোনা জলপাইগুড়িতে। সরকারি বিমা সংস্থায় আধিকারিক ছিলেন। উত্তরবঙ্গ সংবাদ সহ বহু নামী পত্রিকায় লেখালেখি করেছেন। এর মধ্যে অসমের কিছু প্রসিদ্ধ পত্রিকা রয়েছে। শুকতারা, শিশুমেলা, ছোটদের কচিপাতার মতো পত্রিকা তাঁর দামি লেখনীতে সমৃদ্ধ হয়েছে। উত্তরবঙ্গ সংবাদ সহ ত্রিবৃত্ত, চিকরাশি, কচিপাতা, চাঁদের হাসি, ফুলেশ্বরী নন্দিনীর মতো নানা জায়গা থেকে পুরস্কার পেয়েছেন। কিছুদিন হল গুরুতর অসুস্থ। ঠিকমতো কথা বলতে সমস্যা হয়। কিন্তু মনের ভাব প্রকাশে মোটেও নয়। আর তাই নীতীশ দৃঢ়প্রতিজ্ঞ, ‘একটু সুস্থ হয়েই ছোটদের জন্য আবার কলম ধরব।’ অপেক্ষায় সাহিত্য মহল।



