চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য যজ্ঞ বিজেপি কার্যালয়ে

শেষ আপডেট:

আসানসোল: বুধবার সন্ধ্যে ৬টা বেজে ৪ মিনিট। সবকিছু ঠিক থাকলে এই মাহেন্দ্রক্ষণে ভারত থেকে পাঠানো চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করবে। আসানসোলের কুলটি বিধানসভা তথা কুলটি মণ্ডলের বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে চন্দ্রযান ৩-র সফল অবতরণের কামনায় বুধবার যজ্ঞ ও পুজোর আয়োজন করা হয়। কুলটির নিয়ামতপুরে সেন্ট্রাল কার্যালয়ে ভারতমাতার ছবির সঙ্গে দেশের জাতীয় পতাকা ও বিজেপির ঝান্ডা নিয়ে যজ্ঞের আয়োজন করা হয় বিজেপি মণ্ডল ৩ ও ৪-এর উদ্যোগে। উপস্থিত ছিলেন পুরোহিতও।

এই প্রসঙ্গে বিজেপি নেতা মণ্ডলের  সহ সভাপতি টিঙ্কু ভার্মা বলেন, ‘এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। তাই আমরা এই পুজোর আয়োজন করেছি। আমাদের আশা চন্দ্রযান-৩ এর অবতরণ সফল হবে। আর সারা বিশ্বে ভারতের নাম অন্য একটি মাত্রা পাবে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায়...

Strict Guidelines | অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মন্তব্য নয়! নবান্নের নিষেধাজ্ঞার খাঁড়ায় রাজ্য সরকারি কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এবার রাজ্যের সরকারি আধিকারিকদের (WB...

Falta Assembly Re-Poll | ফলতায় আজ পুনর্নির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ, বুথগুলিতে দীর্ঘ লাইন ভোটারদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪...

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...