Yash-Nusrat | নৈহাটির বড়মা-র মন্দিরে যশ-নুসরত, পুজো দেওয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নৈহাটির বড়মা-র কাছে পুজো দিতে গেলেন যশ-নুসরত। হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে পুজো দেন দুই অভিনেতা অভিনেত্রী। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে অভিনীত ছবি ‘আড়ি’। তাই ছবি মুক্তির আগে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিলেন বলে খবর। যশ-নুসরতের পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হতেই নানান তীর্যক মন্তব্য করেছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এবার ছবি মুক্তির আগে নৈহাটির বড়মা-র কাছে পুজো দিতে গেলেন যশ-নুসরত। তাঁদের পুজো দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সালোয়ার ও গোলাপি রঙের কামিজ পরে মন্দিরে যশ দাসগুপ্তের সঙ্গে মন্দিরে ঢুকছেন নুসরত। হাতে দুজনেরই পুজোর ডালা। তাঁরা পাশাপাশি দাঁড়িয়ে পুজো দেন মন্দিরে। পুজো শেষে তাঁদের কপালে পুরোহিত মশাই তিলক পরিয়ে দেন। তবে কেবল যশ-নুসরত নন, তাঁদের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ‘আড়ি’ ছবির পরিচালক জিৎ চক্রবর্তীও। আচমকা নায়ক-নায়িকাকে দেখে বড়মার মন্দিরে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ।

তাঁদের পুজো দেওয়ার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানান তীর্যক মন্তব্য করেন। একজন লেখেন, ‘এঁরা দেখি ইদও পালন করে, আবার পুজোও করে, ভাই এঁরা হিন্দু না মুসলিম?’ আর একজন লেখেন, আর একজন লেখেন, ‘জয় বড় মা। বড়মার আশীর্বাদ কখনও বিফলে যায় না। খুব ভালো এবং সুপার ব্লকবাস্টার সিনেমা হবে ‘আড়ি’। জয় বড় মা।’

প্রসঙ্গত, বুধবার ‘আড়ি’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিটি প্রযোজনার দায়িত্বেও রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। এই ছবিতে যশের মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমি চট্টপাধ্যায়কে। এই ছবি মূলত মা-ছেলের গল্প বলবে। তবে কেবল মা নয়, এই ছবির মাধ্যমে যশ-নুসরত সব মা-বাবাদের সম্মান জানাতে চান। নুসরত বলেন, ‘আমরা কাজে এতটা ব্যস্ত হয়ে যাই যে মা-বাবাকে সেই ভাবে গুরুত্ব দিই না। কারণ মনে হয় ওঁরা তো মা-বাবা, ওঁরা আমাদের বুঝবে। এটা নিয়েই আমাদের ছবির গল্প। আশা করছি বক্স অফিসে সাড়া ফেলবে।’ চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Amit Shah | ‘বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬...

Chandranath Rath murder case | ৫০ সেকেন্ডে ১০ গুলি, খুনিরা অধরা

অদ্রি গড়াই, মধ্যমগ্রাম: রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল গাড়ি। দু’দিক...