রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Toxic | যুদ্ধ পরিস্থিতির জেরে পিছোল যশের ‘টক্সিক’ মুক্তির তারিখ! অপেক্ষার প্রহর বাড়ল ভক্তদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় ফেরার কথা ছিল কন্নড় সুপারস্টার যশের (Yash)। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির (Middle East Conflict Impact) জেরে পিছিয়ে গেল যশের বহুচর্চিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ (Toxic)। আগামী ১৯ মার্চ রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে ছবিটির সরাসরি টক্কর হওয়ার কথা ছিল। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তির তারিখ বদলে ৪ জুন নির্ধারণ করা হয়েছে।

বুধবার যশের প্রযোজনা সংস্থা একটি বিবৃতিতে জানায়, পশ্চিম এশিয়ায় ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত চরম আকার ধারণ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে বিদেশের বাজার এবং ওভারসিজ ডিস্ট্রিবিউশন পার্টনারদের স্বার্থ রক্ষার্থেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির ডিস্ট্রিবিউশন পার্টনারের পরামর্শেই মুক্তির দিন পিছিয়েছে নির্মাতারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য। কিন্তু বর্তমান অনিশ্চয়তা সেই সংযোগে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ আগামী ৮ মার্চ বেঙ্গালুরুতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ছবির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল, তাও আপাতত স্থগিত। প্রসঙ্গত, গত ২ মার্চ ছবিটির প্রথম গান ‘তাবাহি’ মুক্তি পেলেও তার ভিডিও না থাকায় অনুরাগীদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দিয়েছিল।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশ ছাড়াও রয়েছেন নয়নতারা, কিয়ারা আদবানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়ার মতো একঝাঁক তারকা। কন্নড় ও ইংরেজি—দুই ভাষাতেই মুক্তি পাবে এই ছবি। যশের অনুপস্থিতিতে আগামী ১৯ মার্চ বক্স অফিসে কার্যত ‘সোলো’ মুক্তি পেতে চলেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। এখন দেখার, জুন মাসে নতুন উদ্যমে ‘টক্সিক’ দর্শকদের কতটা মন জয় করতে পারে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

National Street Theatre Day | পথনাটক দিবস: সফদর হাশমি থেকে বাদল সরকার—স্মৃতি ও সংগ্রামের এক অনন্য কোলাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ১২ এপ্রিল, জাতীয় পথনাটক...

Asha Bhosle Cooch Behar | কমল গুহর আমন্ত্রণে কোচবিহারে এসেছিলেন আশা, কিংবদন্তির প্রয়াণে স্মৃতির পাতায় ডুব দিল শহরবাসী

কোচবিহার: সুরের সম্রাজ্ঞী আশা ভোঁশলের প্রয়াণে আজ বিষণ্ণ গোটা...

Asha Bhosle | ‘আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তাঁর কণ্ঠস্বর’, আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সংগীতজগতের এক অপূরণীয় শূন্যতা...