Yelbong Adventure Festival | পাহাড়ে রোমাঞ্চের হাতছানি: মাদকমুক্ত সমাজের বার্তা দিয়ে শুরু হল ইয়েলবং অ্যাডভেঞ্চার ফেস্টিভাল

শেষ আপডেট:

তমালিকা দে, শিলিগুড়ি: দেশ-বিদেশের পর্যটকের ভিড়কে সঙ্গী করেই শুরু হল ইয়েলবং অ্যাডভেঞ্চার ফেস্টিভাল (Yelbong Adventure Festival)। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রচারে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) (GTA) ও কালিম্পং জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিনব্যাপী এই আয়োজন।

মাদকমুক্ত পাহাড়ের বার্তা দিয়ে সাইকেল র‌্যালি হয় শুক্রবার সকালে। বাগ্রাকোট লুপ পুল থেকে ইয়েলবং গ্রাম পর্যন্ত সাইকেল আরোহীরা প্রায় ২৮ কিলোমিটার পথ পাড়ি দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রুদেন সাদা লেপচা। এছাড়াও ছিলেন জিটিএ’র দুই সভাসদ সঞ্চবীর সুব্বা ও হেমন্ত থুলুং। গ্রামীণ পর্যটনের প্রসার ও কালিম্পং জেলার ইয়েলবংয়ে চালু হওয়া দুঃসাহসিক কার্যকলাপ দেশ-বিদেশের পর্যটকের কাছে তুলে ধরাই লক্ষ্যে এই উৎসবের। ইয়েলবং ফেস্টিভালের সঙ্গে যুক্ত ফ্যান্সিস রাই বলছিলেন, ‘এই তিনদিন গ্রামের স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প ও খাবারের বৈচিত্র্যতা তুলে ধরা হবে।’

উদ্যোক্তাদের দাবি, এই ফেস্টিভাল সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত। স্থানীয় তরুণরা খাবার ও হস্তশিল্পের স্টল দিয়েছেন। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন অ্যালবার্ট কাবো। স্থানীয় শিল্পীরা লিম্বু, সিলি ও লেপচা নাচ পরিবেশন করেছেন। ফেস্টিভালের দ্বিতীয়দিনে রিভার ক্যানিয়ন, হাইকিং ছাড়াও বার্ড ওয়াচিং হওয়ার কথা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

SIR Hearing | তালিকায় নাম কাটা যাওয়ার আতঙ্ক! তপনে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে বাড়ি ফিরতেই হার্ট অ্যাটাক, মৃত বৃদ্ধ

তপন: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানির (SIR Hearing) প্রবল...

Encroachment | প্রশাসনের নাকের ডগায় ‘দখলদারির রাজত্ব’! ডুয়ার্সকন্যা ও আদালত চত্বরেই সরকারি জমি লুটের হিড়িক

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা (Dooars...

Sand Stone Smuggling | আড়ালে বালি, পাথর পাচার, শিলতোর্ষায় সিন্ডিকেটচক্রের রমরমা

পলাশবাড়ি: ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত আলিপুরদুয়ার-১ ব্লকের শিলতোর্ষা...

SIR Hearing | চাঁচলে শুনানি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক রহিম বক্সি! ‘বিধিভঙ্গ’ হয়েছে দাবি করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

সামসী: চাঁচল-২ ব্লকে ভোটার তালিকার শুনানি কেন্দ্র পরিদর্শনকে (SIR...