Jogi Adityanath | ‘লাথো কে ভূত…’, মুর্শিদাবাদ হিংসায় চিকিৎসা বাতলে দিলেন যোগী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে ফের মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Jogi Adityanath)। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভের জেরে পুলিশকে আক্রমণ, বাড়ি-গাড়ি দোকানপাট ভাঙচুর, এমনকী প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে। যার জেরে ভিটেমাটি ছাড়া হতে হয় বহু মানুষকে। এর প্রতিবাদেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলা জ্বলছে’ এবং মুখ্যমন্ত্রী ‘নীরব’। তিনি আরও বলেছেন যে ‘ডান্ডা’- হল ‘হামলাকারীদের একমাত্র চিকিৎসা’।

উত্তরপ্রদেশের (Uttar pradesh) হরদইতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ জানান, ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতি ২-৩ দিন অন্তর উত্তরপ্রদেশে দাঙ্গা হত। হামলাকারীদের একমাত্র চিকিৎসা হল ডান্ডা। আপনি দেখতে পাচ্ছেন, বাংলা জ্বলছে। মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাকারীদের ‘শান্তিদূত’ বলছেন।’ হামলাকারীদের মোকাবিলার পথ বাতলাতে গিয়ে আদিত্যনাথ একটি হিন্দি প্রবাদের আশ্রয় নেন। তিনি বলেন, ‘লাথো কে ভূত, বাতো সে কাহা মাননে ওয়ালে হ্যায়’ (যারা কেবল মারধরের ভাষা বোঝে তারা কথায় বোঝে না)’। এই ধরনের নৈরাজ্য দ্রুত নিয়ন্ত্রণ করা উচিত বলে জানান তিনি।

যোগীর আরও অভিযোগ, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বাংলার হিংসা নিয়ে নীরব। তারা (হামলাকারী) হুমকির পর হুমকি দিচ্ছে। তারা নির্লজ্জভাবে বাংলাদেশে যা ঘটেছে তা সমর্থন করছে। যদি তারা বাংলাদেশকে পছন্দ করে, তাহলে তাদের সেখানে যাওয়া উচিত। কেন তারা ভারতের উপর বোঝা হয়ে উঠছে?’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...