Exercise | নিয়মিত খালি পেটেই শরীরচর্চা করছেন? এতে কী কী সমস্যা হতে পারে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়মিত শরীরচর্চা (Exercise) করা অবশ্যই ভালো। তবে অনেকে সকালে কিছু না খেয়েই হাঁটতে বা দৌড়াতে যান। আবার অনেকে খালি পেটেই জিমে গিয়ে ঘাম ঝরান। এভাবে খালি পেটে শরীরচর্চা করলে আদৌ কোনও লাভ হয় না। বরং, সুগার লেভেল ও প্রেশার কমে যেতে পারে, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে। খালি পেটে শরীরচর্চা করলে এই সমস্যাগুলি দেখা দিতে পারে।

গ্যাস্ট্রিকের সমস্যা

পেটে খাবার না থাকলে পরিপাকতন্ত্রও ঠিকমতো কাজ করতে পারে না। আর এই অবস্থায় যদি শরীরচর্চা করেন, তখন অ্যাসিড রিফ্লাক্স, ব্লোটিংয়ের মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যা যদি প্রতিনিয়ত হতে থাকে, তখন মারাত্মক প্রভাব পড়ে হজম স্বাস্থ্যের উপর।

রক্তচাপ কমে যাওয়া

খালি পেটে যোগব্যায়াম করার এনার্জিই পাবেন না। তার উপর ব্লাড প্রেশার কমে যায়। তাই অনেক সময়ই খালি পেটে শরীরচর্চা করলে মাথা ঘোরা, বমিভাব, ক্লান্তি ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়।

হাইপোগ্লাইসেমিয়া

খালি পেটে শরীরচর্চা করলে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারেন। যখন শরীরে পর্যাপ্ত গ্লুকোজ থাকে না, তখন শরীরচর্চা করার শক্তিও কমে যায়। পাশাপাশি একাধিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াও ধীর হয়ে যায়।

হরমোনের ভারসাম্যহীনতা

যখন আপনি খালি পেটে শরীরচর্চা করেন, তখন মেটাবলিজম ও স্ট্রেস নিয়ন্ত্রণকারী হরমোনগুলোর উপর প্রভাব পড়ে। যেমন কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এতে ওজন কমে না, উলটে বেড়ে যায় এবং শরীরে নানা সমস্যা দেখা দেয়।

কী খেয়ে শরীরচর্চা করবেন?

শরীরচর্চা করার আগে হালকা খাবার খাওয়া উচিত। কলা, বাদাম, খেজুর, ছাতুর শরবত বা ওটসের স্মুদির মতো হালকা খাবার খেয়ে শরীরচর্চা করতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Yoga | ঘুম ভাঙলেও কাটছে না ক্লান্তি? বিছানায় বসেই ঝটপট সেরে নিন এই ৫ আসন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাতে পর্যাপ্ত ঘুমের পরেও সকালে...

Diabetes Control | মিষ্টি ছেড়েও লাভ হচ্ছে না? রক্তে শর্করার মাত্রা কমাতে বাদ দিন এই ৫ সবজি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডায়াবিটিস ধরা পড়লে জীবনযাপনে আসে...

Hand Hygiene | বারবার পেটের সমস্যায় ভুগছেন? হাত ধোয়ার সময় এই ভুল করছেন না তো!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্যাস, অম্বল, ডায়ারিয়া কিংবা পেটের...

Health Tips | হাতের কাছে আম পেলেই খাওয়ার তাড়াহুড়ো? সুস্থ থাকতে মেনে চলুন সঠিক নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই বাঙালির পাতে হাজির...