বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Facial hair | মুখে অবাঞ্ছিত রোমের জন্য চিন্তায় আছেন? ঘরোয়া টোটকায় হবে সমস্যার সমাধান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতি মাসে মুখে থ্রেডিং করতে হয়? জানেন কি থ্রেডিং ও ওয়াক্সিং ঘন ঘন করালে ত্বকের কোলাজেন নষ্ট নয় এমনকি রোমের গোড়ায় সংক্রমণ হতে পারে। তাই এমন উপায় বেছে নিন যাতে ত্বকও ভালো থাকে অথচ রোমের আধিক্য অনেকটাই কমে আসে।

১) বেসন, হলুদ এবং দুধের প্যাক: ২ চামচ বেসন, ১ চিমটি হলুদ এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমতে পারে।

২) চিনি-লেবুর প্যাক: ২ চামচ চিনি, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ জল মিশিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঈষদুষ্ণ অবস্থায় এটি মুখে মাখুন। ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।

৩) ডিমের সাদা অংশ-কর্নফ্লাওয়ার: একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ চিনি ও এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এটি মুখের অবাঞ্ছিত রোমও তুলবে, রোমের আধিক্যও কমাবে।

৪) পেঁপে এবং হলুদের প্যাক: কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে আধ চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

৫) ওট্‌মিল ও কলার মাস্ক: এক চামচ ওট্সের সঙ্গে একটি পাকা কলা চটকে মেখে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০ মিনিট থাকতে হবে। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে উপকার পেতে পারেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...