সহবাস করেও অন্যত্র বিয়ে করছেন প্রেমিক! জানতে পেরেই সটান ধর্নায় প্রেমিকা

শেষ আপডেট:

ঘোকসাডাঙ্গা: প্রায় দেড় বছর প্রেম, সহবাসের পর বিয়ে করতে অস্বীকার প্রেমিকের! এদিকে প্রেমিককে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন প্রেমিকা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

তরুণী জানান, প্রেমিক ও তাঁর পরিবার তাঁকে মেনে নিতে চাইছে না, ছেলেকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই এদিন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি। তরুণী এও জানান, এর আগেও তিনি ধর্নায় বসেছিলেন। সেইসময় স্থানীয় কয়েকজন মাতব্বর তাঁকে বুঝিয়ে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েকজন নেতা টাকার বিনিময়ে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। জানা গিয়েছে, মাঝে বিষ পান করে আত্মহত্যারও চেষ্টা করেন তরুণী। প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে এদিন ফের ধর্নায় বসেন তিনি। এদিকে এ বিষয়ে তরুণীর প্রেমিকের মায়ের বক্তব্য, এভাবে একজন বাড়িতে এসে প্রেমের কথা বললেই কি প্রেম হয়? কী প্রমাণ আছে?।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty Rally Cancelled | ডালখোলায় মিঠুন-শমীকের সভা বাতিল! নেতাদের না পেয়ে প্রার্থীর ওপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা

ডালখোলা: মঙ্গলবার এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ডালখোলা। করণদীঘি...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

CM Mamata Banerjee Rally | শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা: বুধবার সকাল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, জারি কড়া নির্দেশিকা

শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত...

Raiganj | রায়গঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু! শক্তিনগর এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

রায়গঞ্জ: গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল রায়গঞ্জ (Raiganj)...