Siliguri | ব্যাংকের পাশবই-এটিএম কার্ড না দেওয়ায় ধারাল অস্ত্রের আঘাত! গ্রেপ্তার যুবক    

শেষ আপডেট:

শিলিগুড়ি: অন্যের ব্যাংক অ্যাকাউন্টের পাশবই ও এটিএম কার্ড আটকে রেখেছিলেন এক যুবক। প্রকৃত গ্রাহক সেই পাশবই চাইতে গেলে বচসায় জড়িয়ে পড়ে দুই যুবক। বচসা চলাকালীন আচমকাই এক যুবক অন্যজনের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শিলিগুড়ি শহরের ৪৩ নম্বর ওয়ার্ডের লোয়ার ভানু নগরে।

জানা গিয়েছে, বিরোধের মূলে রয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট। মণি তালুকদার নাম লোয়ার ভানুনগরের এক যুবক শুভম দাসের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্টের পাশবই ও এটিএম কার্ড নিজের কাছে রেখেছিলেন। শুভম দাস তার পাশবই এবং এটিএম কার্ড ফেরত চাইলে, মণি তা দিতে অস্বীকার করেন। এরপর শুভম ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি ব্লক করে দেয়, যার ফলে বিরোধ আরও তীব্র হয়। সেই সময়ই শুভম ধারালো অস্ত্র দিয়ে মণিকে আঘাত করে বলে অভিযোগ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তনগর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় শুভম দাসকে। শুক্রবার জলপাইগুড়ি আদালতে তাকে পাঠানো হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Artificial Ripening of Mangoes | লাভের আশায় ভরসা কার্বাইডে, অপরিপক্ক আমে বিপন্ন মালদার সুনাম

হরষিত সিংহ, মালদা: পাকার সময় এখনও হয়নি। কিন্তু ভিনরাজ্যের...

Darjeeling Zoo | ভোটের খড়া কাটিয়ে পর্যটকদের ঢল, চেনা ছন্দে দার্জিলিং চিড়িয়াখানা

তমালিকা দে, শিলিগুড়ি: ভোটপর্বের খড়া কাটিয়ে চেনা ছন্দে ফিরছে...

Mahananda river tragedy | মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক, উদ্ধারকাজে বিলম্ব নিয়ে ক্ষোভ

পুরাতন মালদা: মহানন্দা নদীতে (Mahananda river tragedy) স্নান করতে...

Porcupine Rescued | কাঁটার লোভে উন্মত্ত জনতা, কুসংস্কার রুখে সজারুকে বাঁচালেন তিন বন্ধু

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনীতে ‘সজারুর কাঁটা’ হয়ে উঠেছিল হত্যার...