Nobel prize | ‘ইউনূস হিন্দু হত্যাকারী কসাই, কেড়ে নিন সম্মান’, নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুহম্মদ ইউনূসের (Muhammad Yunus) নোবেল কেড়ে নেওয়ার জন্য নরওয়ের নোবেল কমিটিকে (Nobel committee) চিঠি লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (MP Jyotirmoy Singh Mahato)। চিঠিতে তিনি দাবি করেছেন, নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির।

পুরুলিয়ার বিজেপি সাংসদ চিঠিতে লিখেছেন, ‘ইউনুসের অধীনে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা হচ্ছে। বেছে বেছে হিন্দু কলোনিগুলিতে আক্রমণ করা হচ্ছে। আর সেটা হচ্ছে সরকারি মদতে। এখানেই শেষ নয়, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মপালনের স্বাধীনতা হরন করা হয়েছে। দুর্গাপুজোর মতো উৎসবেও নানাভাবে বাধা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু ধর্মগুরুদের বিভিন্ন ভাবে ফাঁসানো হচ্ছে। নোবেলজয়ী গণহত্যাকারী হেনরি কিসিঞ্জারের মতোই মহম্মদ ইউনূস হিন্দু হত্যাকারী কসাই। নোবেল পুরস্কারের গরিমা রক্ষা করতেই ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত। শুধু তাই নয়, নোবেল কমিটির উচিত ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি জারি করা। এবং আগামী দিনে নোবেল পুরস্কার প্রাপকদের জন্য আরও কড়াকড়ি করা।’

প্রসঙ্গত উল্লেখ্য, হাসিনা (Hasina) দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে অত্যাচারের স্বীকার হিন্দুরা। এরই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদী দলগুলি। এই পরিস্থিতির জন্য বিজেপি সাংসদ দায়ী করেছেন মুহম্মদ ইউনূসকে। এখন দেখার তাঁর আর্জি মেনে নেয় নাকি নোবেল কমিটি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...