রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Zareen Khan | দীর্ঘ লড়াইয়ের অবসান, মুম্বইয়ে প্রয়াত অভিনেত্রী জারিন খানের মা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিনোদনজগতে শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ে (Mumbai) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) মা পারভিন খান (Mother death)। বুধবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মায়ের প্রয়াণের খবরটি অভিনেত্রীর টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

জারিন খানের টিমের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় পারভিন খান, যিনি জারিন খান এবং সানা খানের মা, আজ ৮ই এপ্রিল শান্তিতে পরলোকগমন করেছেন।’ দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। বুধবার সকাল ১০টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, জেরিন তাঁর মায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মায়ের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানাতেন ‘বীর’ অভিনেত্রী। মাস খানেক ধরে তাঁর মা গুরুতর অসুস্থ থাকায় জারিন বারবার ভক্তদের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন। গত কয়েক বছরে মায়ের চিকিৎসা এবং দেখাশোনার জন্য জারিন সিনেমাজগত থেকেও কিছুটা দূরে ছিলেন। এই কঠিন সময়ে অনুরাগী থেকে শুরু করে বলিউডের সহকর্মীরা জারিন ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle | হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, উদ্বেগ প্রকাশ করে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের শেষভাগেও যাঁর সুরের...

Ranveer Singh | আরএসএস প্রধানের সঙ্গে বৈঠক রণবীরের, কোনদিকে যাচ্ছেন অভিনেতা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে সাফল্য পেয়েছে বলিউড...

Anant Ambani Birthday | অনন্তের জন্মদিন উপলক্ষ্যে জামনগরে তারকাদের মেলা, বড় বার্তা সলমনের, বাকিরাই বা কী বললেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম্বানি পরিবারের যেকোনো অনুষ্ঠান মানেই...

India-Pakistan | সোশ্যাল মিডিয়ায় পাক তারকাদের ‘ক্যামিও’! যান্ত্রিক গোলযোগ নাকি নিষেধাজ্ঞার শিথিলতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল...