কর্নাটকে ‘শূন্য’ সিপিএম, ধরাশায়ী ৩ আসনে! হাতছাড়া শক্তঘাটি বাগেপল্লি   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিপিএম সেই শূন্যই। বাংলার মতো কর্নাটক বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। এবারের নির্বাচনে দাক্ষিণাত্যে হাতছাড়া হয়েছে বামেদের শক্তঘাটি বাগেপল্লি কেন্দ্র। একসময়ের শক্ত ঘাঁটি বাগেপল্লি আসনে তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী। যদিও কর্নাটকে কংগ্রেসের জয় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিপিএম নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা।

কর্নাটক বিধানসভা নির্বাচনে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল সিপিএম। কোনওটাতেই জয় পায়নি। এমনকী, একসময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাগেপল্লি আসনেও মুখ ফিরিয়েছে ভোটাররা। এই আসনে তৃতীয় স্থানে বাম প্রার্থী। বাংলার জোটসঙ্গী কংগ্রেস কর্নাটকে এত ভালো ফল করলেও কেন হারিয়ে গেল বামেরা? রাজনৈতিক মহলে চলছে বিস্তর কাটাছেঁড়া।

জানা গিয়েছে, বাগেপল্লি আসনে এবার জয়ী হয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে বামেরা। এই আসনে কংগ্রেস প্রার্থী এস এন সুব্বারেড্ডির প্রাপ্ত ভোট ৮২ হাজার ১২৮, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৬২ হাজার ২২৫ ভোট। সেখানে সিপিএমের জুটেছে মোটে ১৯ হাজার ৪০৩টি ভোট। আশা করলেও বাগেপল্লির ভোটারদের মন জয় করতে ব্যর্থ হলেন সিপিএম প্রার্থী অনীল কুমার।

এর আগে তিন তিনবার কর্নাটকের এই আসন থেকে জয়ী হয়েছিল সিপিএম। ২০১৮ সালেও সিপিএম এই আসন থেকে ৩১.৪৩ শতাংশ ভোট পেয়েছিল। সেখানে এবার অনীল কুমারের ঝুলিতে মাত্র ১১.৩২ শতাংশ। এই আসনে অনীল কুমারকে সমর্থন জানিয়েছিল সিপিআই এবং জেডিএস। তা সত্ত্বেও ভোটবাক্সে রেজাল্ট আশানুরূপ হল না।

১৯৮৩, ১৯৯৪ এবং ২০০৪ সালে বাগেপল্লি আসন নিজেদের দখলে রেখেছিল সিপিআইএম। তার মধ্যে ১৯৯৪ এবং ২০০৪ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন শ্রীরমারেড্ডি। এবারের নির্বাচনে বাগেপল্লি ছাড়া কে আর পুরা (বেঙ্গালুরু আর্বান), গুলবর্গা রুরাল এবং কেজিএফ আসনগুলিতে লড়েছিল সিপিআইএম। এই তিন আসনে হাজার খানেকের বেশি ভোট জোটেনি বামেদের। অর্থাৎ তিন আসনেই ধরাশায়ী হয়েছে তা বলাই বাহুল্য।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | পুনর্নিয়োগে ইতি, পদ হারালেন ষাটোর্ধ্ব আমলারা! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের...

Suvendu Adhikari | অনুপ্রেরণা ছাড়াই কাজ করুন! আধিকারিকদের বার্তা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  নবান্নে এক নতুন প্রশাসনিক সংস্কৃতির...

Supreme Court | হারের ব্যবধানের থেকে বাতিল ভোটারের সংখ্যা বেশি! সুপ্রিম কোর্টে গেল তৃণমূল , কী বল শীর্ষ আদালত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে...

BJP Govt in WB | সরকার চলবে সংবিধান মেনে, কাজে হস্তক্ষেপ করবে না দল! স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  রাজ্যে নতুন সরকার (BJP Govt...