শরীরে মারণরোগ, মৃত্যুর সঙ্গে লড়ছেন জিম্বাবোয়ের হিথ স্ট্রিক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। ৪৯ বছর বয়সি প্রাক্তন পেসারের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে বলে খবর।

জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন হিথ স্ট্রিক। জিম্বাবোয়ে ক্রিকেটের স্বর্ণযুগের অন্যতম কান্ডারি ছিলেন তিনি। স্ট্রিকের অসুস্থতার কথা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সিন উইলিয়ামস। তিনি বলেছেন, ‘হিথের স্টেজ ফোর কোলন ও লিভার ক্যানসার ধরা পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ওকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিল হিথ। ক্যানসার দ্রুত ওর শরীরে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই ওর আরোগ্য কামনায় প্রার্থনা করছি।’ জিম্বাবোয়ের প্রাক্তন শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোলটার্ট সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘হিথ স্ট্রিকের জন্য প্রার্থনা করুন। সবার প্রার্থনাই হিথ স্ট্রিক ও তাঁর পরিবারের জন্য খুব দরকার।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...