শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Zubeen Garg | ‘তাঁর সুর সীমানা ছাড়িয়ে বহু দূর বিস্তৃত’, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রায় দু’মাস আগে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে রহস্যমৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। সেই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও রহস্যের খোলাসা আজও হয়নি। ১৮ নভেম্বর অর্থাৎ আজ জুবিনের জন্মদিন। কিন্তু তিনি নেই। অকালপ্রয়াত গায়কের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে জুবিনের স্মৃতিতে মমতা নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বহুমুখী সংগীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সীমানা ছাড়িয়ে বহু দূর বিস্তৃত।’

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় অসমের ভূমিপুত্র জুবিনের। তাঁর মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। জুবিনের মতো প্রতিভার অকাল প্রয়াণ দেশের সংগীত জগতে অপূরণীয় ক্ষতি। মঙ্গলবার গায়কের জন্মদিনে তাঁর সুরেলা সফরের কথা মনে করালেন বাংলার মুখ্যমন্ত্রী।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Anirban Chakrabarti | দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন ‘একেন বাবু’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী...