মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Zubeen Garg | ‘পরের জন্ম পর্যন্ত আমি আমাদের…’, জুবিনের ৫৩তম জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সেপ্টেম্বরেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। আর আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর ৫৩তম জন্মদিন (Birthday)। স্বামীর আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ (Garima Saikia Garg)। প্রয়াণের পর জুবিনের প্রথম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তিনি।

ইনস্টাগ্রামে জুবিনের সঙ্গে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন গরিমা। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্ম থেকে পরের জন্ম পর্যন্ত আমি আমাদের কাহিনী লিখে যাব। গোল্ডি, শুভ জন্মদিন। ভালো থেকো।’ ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জুবিন ও গরিমা। বছরের পর বছর ধরে জুবিনের নানা ওঠাপড়ায় তাঁর পাশে ছিলেন তিনি। তাঁদের সম্পর্কের প্রথমদিকের মুহূর্ত, বিয়ের ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা ছবি নিজের পোস্টে তুলে ধরেছেন গরিমা।

উল্লেখ্য, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভালে যোগ দিতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর আকস্মিক মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। কীভাবে গায়কের মৃত্যু হল, তা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা থেকে গিয়েছে। তবে বলা হয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। স্বামীর মৃত্যুতে ন্যায়বিচারের দাবি করেছেন স্ত্রী গরিমাও। জুবিনের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে চলছে গায়কের মৃত্যুর তদন্ত।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sara Ali Khan | ‘কেদারনাথে’র ৭ বছর! প্রয়াত সুশান্তকে কৃতজ্ঞতা জানালেন সারা আলি খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিষেক কাপুর পরিচালিত 'কেদারনাথ' ছবির...

Hema Malini | ‘ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে…’, ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন পোস্ট হেমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর ৯০তম...

Smriti Mandhana-Palash Muchhal | বিয়ে ভেঙেছে স্মৃতির সঙ্গে, এবার পলাশকে ‘আনফলো’ করলেন জেমিমা-রিচারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে...

Smriti Mandhana | স্মৃতি-পলাশের বিচ্ছেদঃ ইনস্টাগ্রামে আনফলো করে ‘এগিয়ে যাওয়ার’ বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের...