দেখাতে পারেননি টেট পাশের নথি, ৯৪ জনের চাকরি বাতিল করল হাইকোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে ৯৪ জনের চাকরিও বাতিল করলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, নথি যাচাইয়ের জন্য ৯৬ জনকে ডেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯৪ জন টেট পাশের প্রমাণ দেখাতে পারেননি। এরপরই বিচারপতি নির্দেশ দেন যে, ওই ৯৪ জনের চাকরি বাতিল করে মেধার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ করতে হবে। ২০১৬ এবং ২০২০ সালের নিয়োগের নম্বর বিভাজন সহ মেধা তালিকা ৩ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

এদিকে, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সূত্রে এই মামলায় নাম জড়ায় বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের। যেই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে, এই সংস্থা মারফত বহু সন্দেহজনক লেনদেন হয়েছে। সেই সূত্রেই অভিষেককে বিভিন্ন নথি জমা দিতে বলেছিল হাইকোর্ট। এদিন অভিষেকের আইনজীবী রিপোর্ট জমা দেওয়ার কথা জানানোর আগে আদালতে ইডির কৌঁসুলিরা জানতে চান, অভিষেক নথি জমা না দিলে তদন্তকারীরা কী করবেন? তখন বিচারপতি সিনহা জানান, আদালতের নির্দেশ না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...