শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পুলিশের তদন্তে বিরক্ত বিচারপতি, তদন্তকারীকে ৫০০ কিলোমিটার দূরে বদলির নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  

শেষ আপডেট:

জলপাইগুড়ি ও শিলিগুড়িঃ কর্তব্যে গাফিলতির অভিযোগে মাটিগাড়া থানার পুলিশ অফিসার পীযূষকান্তি সেন সরকারকে ৫০০ কিলোমিটার দূরে বদলির আদেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার  জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি এই আদেশ দিয়েছেন। বিচারপতির নির্দেশ, শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব ৫৭৮ কিলোমিটার। পীযুষকে রাজ্যের দক্ষিণ প্রান্তে বদলি করতে হবে। অশ্বিনী চৌধুরী এডুকেশনাল ট্রাস্টের ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতে অভিযুক্ত সঞ্জয় ভট্টাচার্যকে গ্রেপ্তার না করতে পারায় বিচারপতি ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে এই নির্দেশ দেন।

ট্রাস্টের আওতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল সার্ভিস (আইআইএলএস) ছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সঞ্জয় ছিলেন আইআইএলএস-এর রেজিস্ট্রার। ট্রাস্ট থেকে চলতি বছরের ২২ মার্চ সঞ্জয়ের বিরুদ্ধে মাটিগাড়া থানায় টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব ছিলেন (ইনভেসটিগেটিভ অফিসার) পীযূষকান্তি সেন সরকার।

এরপর দশমাস কেটে গেলেও তদন্ত না এগোনোর অভিযোগে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে আইআইএলএস। চলতি মাসের ৫ তারিখ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ হন। নির্দেশ দেন, আগামী দশমাস শিলিগুড়ি কমিশনারেটের কোনও পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে না। বিচারপতির আদেশমতন মতন, শুনানির তিনদিনের মধ্যে ৭ তারিখ পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্বভার নেয় সিআইডি। দায়িত্ব নেওয়ার ৬ দিনের মাথায় কলকাতার হরিদেবপুর থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করে সিআইডি। এদিন শিলিগুড়ি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তুলে সঞ্জয়কে ১০ দিনের হেপাজতে নিয়েছে সিআইডি। এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আইআইএলএস-এর করা রিট পিটিশনেরও শুনানি হয়। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিআইডি-র কাছ থেকে তদন্তের অগ্রগতি কতটা এগোল, সেটা শুনতে চান। সিআইডি দায়িত্বভার  নেওয়ার ছয়দিনের মধ্যেই সঞ্জয় গ্রেপ্তার হয়েছে শুনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে ভৎসনা করেন বিচারপতি। এরপরই বিচারপতি পীযূষের বিরুদ্ধে শান্তিমূলক আদেশ দেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

Raiganj | স্ত্রীর পরকীয়া! প্রেমিককে পুলিশে দিলেন স্বামী

রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে...