মানবিক আমির, হিমাচলে ক্ষতিগ্রস্তদের ২৫ লক্ষ টাকা দান অভিনেতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়ে গিয়েছে ছবির মতো সুন্দর হিমাচল প্রদেশ। পাহাড়ের কোলে গড়ে ওঠা সুন্দর শহরটার অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার মানুষজন। সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের তরফে ‘অপড়া রহত কোষ’ চালু করা হয়েছে। সেই তহবিলেই ২৫ লক্ষ টাকা দান করলেন বলিউড অভিনেতা আমির খান।

লাগাতার বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধস নেমেছে। নদীতে ভেসে গিয়েছে একাধিক বহুতল। সেইসব ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকৃতির রুদ্র রূপ সামনে থেকে দেখেছে হিমাচলের মানুষজন। তাসের ঘরের মতো ভেসে গিয়েছিল গাড়ি, বাড়ি সমস্ত কিছু। তারপরই সেখানকার গৃহহারাদের জন্য ত্রাণ তহবিল খোলা হয়। সেই তহবিলেই টাকা দিয়েছেন আমির খান। এই সাহায্যের জন্য আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

NEET UG paper leak row | নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসের থাবা! রাজস্থানে আটক ১৫, অন্দরের যোগ না কি বড় কোনো চক্র?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের সেই ভয়াবহ স্মৃতি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...