১০ দিনেও উদ্ধার হয়নি অপহৃ়তা নাবালিকা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জটেশ্বরে

শেষ আপডেট:

জটেশ্বর: দশদিন আগে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়াল। জটেশ্বরে মামার বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় বসিরহাটের বাসিন্দা ওই কিশোরী। পরিবারের তরফে খোঁজ নিয়ে জানা যায়, বসিরহাটের জনৈক যুবক সন্টু দাস তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করেছে। এনিয়ে সন্টু দাসের নামে অভিযোগও দায়ের হয় জটেশ্বর ফাঁড়িতে।

পরিবারের দাবি, অভিযুক্তের নাম সহ থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে পুলিশ মেয়ের পরিবারকেই নানা ভাবে হেনস্তা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বসিরহাট থেকে একাধিক বার মেয়ের পরিবারকে জটেশ্বরে আসার জন্য চাপ দিচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী আধিকারিক। সেই কথা মাথায় রেখে রবিবার সকালে জটেশ্বর ফাঁড়িতে হাজির হন নাবালিকার বাবা। কিন্তু পুলিশ আধিকারিক তাঁকে মেজাজ দেখিয়ে ফিরে যেতে বলেন বলে অভিযোগ। এতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে মেয়ের পরিবার। স্থানীয় তৃণমূল নেতারাও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ওই  পুলিশ আধিকারিক বিষয়টি নিয়ে জটেশ্বর ফাড়ির ওসির সাথে আলোচনার আশ্বাস দিলে নাবালিকার পরিবার ফাঁড়ি থেকে চলে যান। এবিষয়ে জটেশ্বর ফাঁড়ির ওসি অমিত শর্মা জানান, এবিষয়ে যা বলার থানার আইসি বলবেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...