Attempted murder | লেনদেন নিয়ে বিবাদ, পার্টনারকে গুলি করে হত্যার চেষ্টা ব্যবসায়ীর  

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ ব্যবসায় ঝামেলা, নিজের ব্যবসায়িক পার্টনারকে গুলি করে হত্যার চেষ্টা করল এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) আরারিয়া (Araria) জেলার ফরবেশগঞ্জে। ঘটনা ঘটিয়ে নেপালে (Nepal) পালানোর সময় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আরারিয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে একসঙ্গে জমির ব্যবসা করতেন সঞ্জয় চৌধুরী ও মনোজ ঠাকুর। সম্প্রতি ব্যবসায় লেনদেন নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, গত রবিবার দুজনের মধ্যে বচসা বাধলে মনোজ ঠাকুরকে গুলি করে হত্যার চেষ্টা করে সঞ্জয় চৌধুরী। পরপর ৫ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় মনোজকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে আরারিয়া থানায় গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ করে মনোজের পরিবার।

এদিকে থানায় অভিযোগ দায়ের হতেই নেপালে পালানোর পরিকল্পনা করে সঞ্জয় চৌধুরী। অভিযুক্তের মোবাইল ফোন ট্র্যাক করে নেপালে পালানোর আগেই ইন্দো-নেপাল সীমান্ত চাণক্য চক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে তোলা হয়েছে আরারিয়া আদালতে। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার অশোক কুমার সিং জানান, ধৃতের কাছ থেকে খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। নেপালে পালানোর আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে জখম মনোজের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। জমির ব্যবসা সংক্রান্ত বিবাদের কারণেই এমন ঘটন ঘটেছে বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

Sujit Bose ED custody | সিজিও-ই এখন ঠিকানা! ২১ মে পর্যন্ত ইডি হেপাজতে সুজিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ...