শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পাচারের পথে ব্রাউন সুগার সহ এসএসবি’র হাতে ধরা পড়ল বৈষ্ণবনগরের ব্যক্তি

শেষ আপডেট:

কিশনগঞ্জ: জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় ব্রাউন সুগার সহ এসএসবি’র হাতে ধরা পড়ল এক ব্যক্তি। পরে তাকে পুলিশের হেপাজতের তুলে দেওয়া হয়। ধৃতের নাম, মহম্মদ নজমুল হুদা (৩৮)। মালদার বৈষ্ণবনগর থানার সহবন গ্রামের বাসিন্দা সে। ঠাকুরগঞ্জ শহরের জিলবিয়া মোড়ের কাছে ৩২৭ ই নম্বর জাতীয় সড়ক থেকে তাকে বমাল ধরে এসএসবি।

সোমবার রাতে কিশনগঞ্জ সেক্টরের ঠাকুরগঞ্জের এসএসবি ১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় ওই ব্যক্তিকে ধরে ফেলে। তার কাছ থেকে ১০৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। তাকে ঠাকুরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসএসবি ও পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছে, ওই ব্রাউন সুগার ভারত থেকে নেপালে পাচারের জন্য সে নিয়ে যাচ্ছিল। কিন্তু নেপালে পাচারের আগেই ঠাকুরগঞ্জে ধরা পড়ে সে। মঙ্গলবার ধৃতকে কিশনগঞ্জে আদালতে তোলা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonia Gandhi | ‘নেহরুকে অপমান করা শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য’, বিজেপিকে তোপ সোনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP) কড়া...

Nagrakata | চিতাবাঘ রুখতে নেট ফেন্সিং নাগরাকাটায় 

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: রয়েল বেঙ্গল টাইগার আসা আটকাতে সুন্দরবনে...

Fake Birth Certificate | ফের জালে জাল বার্থ সার্টিফিকেট, নড়েচড়ে বসল প্রশাসন

বালুরঘাট: ডিজিটাল জন্ম শংসাপত্র পেতে বালুরঘাট হাসপাতালের সুপারের হাতে...

Jalpaiguri | শীতঘুম ভুলে জঙ্গল ছেড়ে লোকালয়ে সরীসৃপ

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: শীতের আমেজ এসেছে, কিন্তু শীতঘুম নেই।...